জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সচেতন নাগরিক, শিক্ষক, শিক্ষার্থীও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃহস্পতিবার( ৩০জুলাই) দুপুরে সচেতন যুব সমাজের উদ্যোগে জয়মনিরহাট বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এ মাদক মুক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় হাজারো মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল ওয়াদুদ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন। এছাড়াও বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, বিএনপির প্রবীণ রাজনীতিবিদ উপজেলা বিএনপির
সদস্য কাজী নিজাম উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, জয়মনিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজিম উদ্দিন, জয়মনিরহাট মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক, ইউনিয়ন জামায়াতের আমির মিজানুর রহমান, ওলামা পরিষদের নেতা নজরুল ইসলাম, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, বণিক সমিতির নেতা শাহজালালসহ প্রমুখ। বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন তাঁর বক্তব্যে বলেন, “মাদকের বিস্তার রোধে সবার আগে সচেতন হতে হবে পরিবারকে, এরপর সমাজকে এবং সর্বোপরি প্রতিটি নাগরিককে। কোনো মাদকসেবী বা মাদক কারবারিকে আটক করতে গিয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে মব সৃষ্টি করা উচিত নয়। এ ধরনের ঘটনায় দ্রুত পুলিশকে অবহিত করুন। আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ সচেতন হলে এবং তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে মাদক নির্মূলে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব মোঃনুরুল আমিন।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে জয়মনিরহাট ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
Aminur / Aminur
জলাবদ্ধতায় দুর্ভোগে কালিয়ার শুক্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বাঘা বাজার বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গুদাম ভেঙে ১৯৭ বস্ত সার নিয়ে গেল বিক্ষুব্দ কৃষক
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় এমপি আজহারুল
এফএনবি কেন্দ্রীয় কমিটির চেয়ার নির্বাচিত হওয়ায় জাকির হোসেনকে টাঙ্গাইলে সংবর্ধনা
দাউদকান্দিতে মহাসড়কে বাস উল্টে আহত ২০
প্রজন্মকে আদব ও মানবিক সম্প্রীতির শিক্ষা দেয়া ছাড়া জাতি গঠন অসম্ভবঃ আবুল বরকত আকাশ
চাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে সাড়ে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ
প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা প্রনয়ন করা হবে : প্রতিমন্ত্রী
উলিপুরে গৃহবধু রিংকি হত্যার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন
ফখরুল ইসলাম রাষ্ট্রপতি, রিজভী মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার