ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২৬ বিকাল ৫:১

জেলার সদর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। মঙ্গলবার সকাল ১০টা থেকে তিন দিন ধরে উপজেলার বিশিউড়া ইউনিয়নের লামছড়ি গ্রামের প্রেমিক মোঃ আরিফুল হাসান এর বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।
প্রেমিক আরিফ হাসান ওই গ্রামের মোঃ শাজাহান ফকিরের ছেলে। ভুক্তভোগী ওই কলেজছাত্রী একই ইউনিয়নের আদপুর গ্রামের বাসিন্দা। তারা দুইজনই আনন্দমোহন কলেজে এ মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ঘটনার পর প্রেমিক আরিফ বাড়ি থেকে পলাতক রয়েছেন।
ওই কলেজছাত্রী জানান,১২ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক আরিফ তাকে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। সম্প্রতি বিষয়টি পরিবার জেনে যায়। এরপর থেকেই আরিফকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তার বাবা মা। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। গত কয়েক মাস আগে প্রেমিকা তিনি আরিফ এর মা এবং বাবা শাজাহানকে বিষয়টি জানান। ওই সময় তারা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি থেকে পাঠিয়ে দেন। এখন সেই সম্পর্ক অস্বীকার করছে প্রেমিক। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন। প্রেমিক বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই কলেজছাত্রী।
পলাতক থাকায় এ নিয়ে প্রেমিক আরিফ কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে তার মা বলেন,তার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক নেই। তবে একই সঙ্গে পড়ালেখার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে।
 এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কায়ের জানান,বিষয়টি উনার জানা নেই খোঁজ খবর নিয়ে দেখছেন বলে তিনি জানান।

Aminur / Aminur

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন