ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২৬ বিকাল ৫:৮

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পৃথক দুই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র, ফ্রিজসহ বিপুল পরিমাণ মালামাল আগুনে ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টা এবং সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের হাজিরঘোনা ও পেকুয়া পৌরসভার জালিয়াখালী গ্রামে এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া পৌরসভার জালিয়াখালী এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মরহুম ওবাইদুল হাকিমের চার ছেলে মাহমুদুর রহমান, আমিনুল ইসলাম, আজিজুল হক ও মোস্তাক আহমদের বসতঘর মুহূর্তেই আগুনে পুড়ে যায়। অন্যদিকে শিলখালী ইউনিয়নের হাজিরঘোনা এলাকায় একইভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দিনমজুর ওসমান গণি ও জাকের হোসেনের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, আগুনে তাদের নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র, ফ্রিজ, জমির দলিল, খতিয়ানসহ বহু মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। অনেকেই জীবন বাঁচাতে ঘর থেকে বের হতে পারলেও ঘরের মালামাল রক্ষা করতে পারেননি।
খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এর আগেই ছয়টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
পেকুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. শফিউল আলম পৃথক দুই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Aminur / Aminur

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত