রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল রানাকে প্রক্সি পরীক্ষা দেয়ার দায়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে।জুডিশিয়াল সার্ভিস কমিশনের জারিকারক পদের পরীক্ষায় অন্যের প্রক্সি (বদল) হিসেবে অংশ নেওয়ার অপরাধে ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন গত ২৯ জুলাই বুধবার তাকে সাময়িক বরখাস্ত করেন। রাণীশংকৈল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, গত ২০ জুন জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্য পরীক্ষার্থীর পরিবর্তে প্রক্সি দিতে গিয়ে রাণীশংকৈল উপজেলার প্রয়াগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জুয়েল রানা ঢাকায় আটক হন। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাকে সংক্ষিপ্ত বিচার আদালত, লালবাগ বিভাগ ডিএমপি,ঢাকার মাধ্যমে ৬ মাসের সশ্রম কারাদণ্ডে দেন।
এ বিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মোঃ মোকাদ্দেস ইবনে সালাম বলেন, সহকারী শিক্ষক জুয়েল রানা প্রধান শিক্ষক তরিকুল ইসলামের কাছে গত ২০ জুনে ৩ দিনের নৈমিত্তিক ছুটি নেন। কিন্তু ছুটি পার হওয়ার পরও তিনি বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় গত ১৪ জুলাই তাকে শো কজ নোটিশ দেয়া হয়। জুয়েল সে নোটিশেরও জবাব দেননি। পরে স্কুল কর্তৃপক্ষ বিশ্বস্ত সূত্রে জানতে পারেন যে শিক্ষক জুয়েল রানা ঢাকায় জুডিশিয়াল কমিশনের জারিকারক পদের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক হয়ে কারাগারে আছেন। কারাগার থেকে বেরিয়ে জুয়েল রানা উপজেলা শিক্ষা অফিসে যোগদান করতে গেলে তাকে জেলা শিক্ষা অফিসার সাময়িক বরখাস্ত করেন।
এদিকে, বরখাস্ত শিক্ষক জুয়েল রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায় নি।
Aminur / Aminur
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা
রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা
রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা