ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার


পাবনা প্রতিনিধি photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৭-২০২৬ বিকাল ৫:২৭

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে গীতা রাণী বিশ্বাস (৪৫) নামক এক ব্র্যাক স্কুল শিক্ষিকাকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে টয়লেটের ট্যাংকির মধ্যে  থেকে। 
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত গীতা রাণী উপজেলার একদন্ত গ্রামের নন্দ লাল বিশ্বাসের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গীতা রাণীর স্বামী নন্দ লাল ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে গীতা রাণী একাই বসবাস করতেন। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলে শিক্ষকতা করতেন। গত ১০-১২ দিন আগে তার বাড়িতে চুরি হয়। এর পরে বুধবার রাত আনুমানিক ৩ টার দিকে দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে তাকে অপহরণ করে এবং বাড়ির ভিতরে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা দেখে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু এসময় গীতা রাণীকে খুঁজে পাওয়া যায় না। স্থানীয়রা অনেক খোজা খুঁজির পর তাকে না পেয়ে পুলিশকে খবর দেয়। ভোরে সাড়ে ৪ টার দিকে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। তখনও তাকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ চলে যাওয়ার পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে এলাকাবাসী গীতার বাড়ির পেছনে টয়লেটের ট্যাংকির মধ্যে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষনিকভাবে হত্যাকান্ডের কোন রহস্য পাওয়া যায়নি। তবে আটঘরিয়া থানা পুলিশ এবং সিআইডি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। 

Aminur / Aminur

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত