ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ


মুহাম্মদ দিদার হোসাইন photo মুহাম্মদ দিদার হোসাইন
প্রকাশিত: ৩০-৭-২০২৬ বিকাল ৫:৪৬

চট্টগ্রামের বাঁশখালীতে জাগো বাঁশখালী নামক ফেইসবুক পেইজ পরিচালক আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ টাকা চাঁদাদাবি ও ফেইসবুক পেইজে অপপ্রচার চালিয়ে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে বুধবার (২৯ জুলাই) বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করে ভুক্তভোগী মিজানুর রহমান।
অভিযোগে ভুক্তভোগী মিজান বলেন, সরকারি অনুমোদন বিহীন জাগো বাঁশখালী নামক ফেইসবুক পেইজের পরিচালক আবু ছিদ্দিক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার কিছু সহযোগীদের নিয়ে আমার কাছ থেকে ২লাখ টাকা চাঁদাদাবি করে আসছিল, একপর্যায়ে আবু ছিদ্দিক আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে এচাঁদাদাবি করে, এবং পরে আমার ঘরে গিয়ে আমার স্ত্রীকে বলে যে তার দাবি অনুযায়ী চাঁদা না দিলে আমার ইয়াবা ট্যাবলেট দিয়ে পুলিশে ধরিয়ে দিবে বলে হুমকি প্রদর্শন করে। চাঁদা দিতে  না পারায় আবু ছিদ্দিক বিভিন্ন ভাবে ভিডিও বানিয়ে তার জাগো বাঁশখালী ফেসবুক পেইজে আমার বিরুদ্ধে ধারাবাহিক ভাবে অপপ্রচার চালিয়ে আসছিল। এতে আমাকে হয়রানিসহ অন্তত ৬০ থেকে ৭০ লাখ টাকা ক্ষতিসাধন করা হয়। সর্বশেষ গত সোমবার রাতে কিছু লোকের কাছ থেকে বক্তব্য নিয়ে আমার বিরুদ্ধে আবারও একটি ভিডিও আপলোড করে, ভিডিওতে যাদেরকে বক্তব্য দিতে দেখা যায়, তাদের সাথে আমার ব্যবসায়িক কোনো লেনদেন নেই, এমনকি তাদের সাথে আমার কোনো সম্পর্কেও তারা মুহিব্বুল্লাহ নামে এক ব্যক্তির কাছ থেকে ভিসা নিয়েছে বলে শুনেছি। কিন্তু আমার উপর মিথ্যা দায় চাপানোর জন্য  উদ্দেশ্য প্রণোদিত ভাবে আবু ছিদ্দিক তার জাগো বাঁশখালী পেইজে অপপ্রচার চালাচ্ছে।এবিষয়ে আইনী সহায়তা চেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।
ভুক্তভোগী মিজানের স্ত্রী কুহিনূর আক্তার জানান, আবু ছিদ্দিক নামের লোকটা কোনো ধরনের অনুমতি না নিয়ে হঠাৎ করে একদিন আমাদের বসতঘরে ঢুকে পড়ে। এবং বলে যে, তাকে দুই লাখ টাকা না দিলে আমার স্বামীকে ইয়াবা ট্যাবলেট দিয়ে পুলিশে ধরিয়ে দিবে, আমার স্বামীকে ব্যবসা করতে দিবেনা। আমার স্বামী একটি ব্যবসা প্রতিষ্ঠান যার (রেজিঃ নং ১৪০১) এর আওতাধীন শাখায় ভিসা প্রসেসিং কাজ করেন। কিন্তু আবু ছিদ্দিক নামে লোকটি আমাদের ঘরে এসে বলে যে তাকে দুই লাখ টাকা চাঁদা না দিলে আমার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে এবং ইয়াবা ট্যাবলেট দিয়ে আমার স্বামীকে পুলিশে ধরিয়ে দিবে বলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে চলে যায়। এবং এরপর থেকে আমার স্বামীর বিরুদ্ধে জাগো বাঁশখালী নামক একটি ফেইসবুক পেইজে অপপ্রচার শুরু করে। এমতবস্থায় আমরা নিরাপত্তাহীন ভাবে জীবন কাটাচ্ছি। ন্যায় বিচার ও আমার স্বামীর নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং অভিযুক্ত আবু ছিদ্দিক ও তার ব্যক্তিগত জাগো বাঁশখালী নামক অনুমোদন বিহীন ফেইসবুক পেইজটির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন ভুক্তভোগী পরিবার।
এবিষয়ে অভিযোগ দায়েরর সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা পুলিশ সেকেন্ড অফিসার আরিফুর রহমান জানান, ভুক্তভোগী মিজানুর রহমান এবিষয়ে একটি অভিযোগ দিয়েছে, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা

রায়গঞ্জে দুর্ঘটনায় দুই পা হারানো রফিকুলসহ ৮ জন পেলেন অটোরিকশা

গোদাগাড়ীতে আধুনিক যাত্রী ছাউনি ও গণশৌচাগার নির্মাণের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি