ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

টুঙ্গিপাড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ কমিউনিটি সভা অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ৩১-৭-২০২৬ দুপুর ১:২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক বিশেষ কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের হলরুমে জেলা তথ্য অফিস, গোপালগঞ্জের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের অধীন ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মো. আবদুল জলিল।
তিনি বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষা, পারিবারিক মূল্যবোধ ও নৈতিক চর্চার মাধ্যমে সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নারী ও শিশুদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করাও সমাজের সকলের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিস, গোপালগঞ্জের ভারপ্রাপ্ত জেলা তথ্য কর্মকর্তা মো. বেনজীর আহমেদ। তিনি নিরাপদ মাতৃত্ব, শিশুর মাতৃদুগ্ধ পানের অধিকার, অটিজম ও মানসিক স্বাস্থ্য সচেতনতা, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, সামাজিক সুরক্ষাবেষ্টনী কর্মসূচি এবং ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯, স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ এবং দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬ ব্যবহারের প্রয়োজনীয়তা ও নিয়ম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
জেলা তথ্য অফিসের এনাউন্সার মো. দেলোয়ার হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে গোপালপুর পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রায় ১০০ জন নারী, কিশোর-কিশোরী ও শিশু অংশগ্রহণ করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা জানান, পারিবারিক মূল্যবোধ, নারী ও শিশুর অধিকার এবং জরুরি সেবার হটলাইন সম্পর্কে নতুন তথ্য জেনে তারা উপকৃত হয়েছেন।

এমএসএম / এমএসএম

দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার

অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল 

নাগরপুরে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত, আহত ২, ঘাতক আটক

গলাচিপায় মাদ্রাসার সুপারের অপসারণ দাবিতে মানববন্ধন, চাকরির প্রলোভনে ৮ লক্ষ টাকা ঘুষের অভিযোগ

নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

কাপাসিয়ায় "গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া" কর্মসূচির শুভ উদ্বোধন

৩১ বছর ধরে বেদখলে পুরুলিয়া বিদ্যালয়ের সম্পত্তি

সাতক্ষীরার তিন শত বছরের ঐতিহ্য গুড়পুকুর মেলা শুরু

আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্থানীয় নির্বাচন শুরু জানুয়ারিতে শেষ জুনে

ধর্মদহে ফারুকের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী