সভাপতি দিপু, সম্পাদক জালাল
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ বৃহস্পতিবার দিনব্যাপী শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত বিএনপি নেতা অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু ২৪১ ভোট পেয়ে সভাপতি এবং সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন মল্লিক ২৫০ ভোট পেয়ে সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। বাগেরহাটের আইনজীবি সমিতির এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হৃদয় ২৩৫ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৯টি সম্পাদকীয় ও ৮টি নির্বাহী সদস্য পদসহ মোট ১৭টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচন শেষে রাত ১২টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে অন্য নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের অ্যাডভোকেট আব্দুল ওলি ২৩৩ ভোট, জুনিয়র সহ-সভাপতি পদে সাধারণ আইনজীবী পরিষদের অ্যাডভোকেট শেখ মো. সাহিবুর রহমান সাহেব ২২০ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের এস এম মাহবুব মোর্শেদ লালন ২৪৫ ভোট, অর্থ ও হিসাব বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মনিরুজ্জামান ২৬৫ ভোট , সহকারি সম্পাদক (গ্রন্থ ও আসবাব পত্রাদি) স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মকবুল হোসেন ১৮৯ ভোট, সহকারি সম্পাদক ক্রিড়া বিষয়ক গণতান্ত্রিক আইনজীবী প্যানেলের এডভোকেট মোঃ সাজ্জাদ হোসাইন ২৫৬ ভোট ও সহকারি সম্পাদক সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট বি এম নুরুল ইসলাম ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর নির্বাহী সদস্য পদে গণতান্ত্রিক আইনজীবী প্যানেল মনোনীত অ্যাডভোকেট শারমিন আক্তার, অ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মোঃ সাইদুল ইসলাম এলিন, অ্যাডভোকেট বিজয়া লোপা, অ্যাডভোকেট আয়েশা সিদ্দিকা, সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের এডভোকেট ফকির ইসাদুল হক ও অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌউস। এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ দত্ত সংবাদ কর্মীদের বলেন, খুবই শান্তিপূর্ণ পরিবেশে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ এ নির্বাচনে প্রার্থী ও ভোটাররা দায়িত্বশীল আচরণ করেছেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ