মনপুরায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
ভোলার মনপুরায় ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মো. খোকন (৪৪) নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) মনপুরা থানায় দায়ের করা অভিযোগে মো. খোকন দাবি করেন, উত্তর সাকুচিয়া মৌজার দিয়ারা খতিয়ান নং-৪৮২-এর দাগ নং-১৪৯৬ ও ১৪৯৭-এর মোট ৮০ শতাংশ জমি প্রায় ২০ বছর আগে তার বাবা মৃত মাইনুল হক প্রতিবেশী হারুন হুজুরের কাছে বিক্রি করেছিলেন। তবে বাবার মৃত্যুর পর হারুন হুজুর বিক্রিত জমির অতিরিক্ত আরও ১৬ শতাংশ জমি অবৈধভাবে দখল করে রেখেছেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অতিরিক্ত দখল করা জমি বুঝিয়ে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করা হলেও প্রতিপক্ষ তা না করে বিভিন্ন সময় প্রাণনাশ ও গুরুতর জখমের হুমকি দেয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও কোনো সমাধান হয়নি বলেও অভিযোগে বলা হয়েছে।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে মো. খোকন তার ওয়ারিশি জমি দেখতে গেলে হারুন হুজুর, তার ছেলে হাসানাইন, শ্বশুর আনোয়ার এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এ সময় তিনি প্রতিবাদ করলে তাকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার আগে ভবিষ্যতে জমির দাবি করলে তাকে ও তার পরিবারের সদস্যদের খুন-জখম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়।
এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা এবং বৈধভাবে জমিতে চাষাবাদের পরিবেশ নিশ্চিত করতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন অভিযোগকারী।
এ বিষয়ে হারুন হুজুর বলেন, “খোকনের বাবা আমার কাছে ৮০ শতাংশ জমি বিক্রি করে একটি রাস্তা বাদ দিয়ে জমিটি বুঝিয়ে দেন। কিন্তু এখন খোকন আমাকে রাস্তা-সহ জমি মেপে বুঝিয়ে দিতে চাইছেন। গতকাল খোকনের সঙ্গে আমার কোনো ধরনের দেখা হয়নি। আমার বিরুদ্ধে মারধরের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট।”
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ