ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট সেলিম রেজা সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৩১-৭-২০২৬ দুপুর ১:৭

বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য সহকারী অ্যাটর্নি জেনারেল (Assistant Attorney General) হিসেবে নিয়োগ পেয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট মো. সেলিম রেজা।

​সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সুপ্রিম কোর্টে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।

​নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট মো. সেলিম রেজা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী চড়িয়া শিকার গ্রামের মো. আব্দুস সাত্তার শেখ ও মাহমুদা খাতুন দম্পতির একমাত্র পুত্র।

​পেশাগত ও শিক্ষাজীবনে অত্যন্ত সুনামের অধিকারী অ্যাডভোকেট সেলিম রেজা নর্দান বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। 

পরবর্তীতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে নিয়মিত আইনজীবী হিসেবে যুক্ত হয়ে সফলতার সাথে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে আইন পেশা পরিচালনা করে আসছেন। এছাড়া তিনি ঢাকা আইনজীবী সমিতি এবং সিরাজগঞ্জ আইনজীবী সমিতিরও একজন সম্মানিত সদস্য।

​দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই আইনজীবীর রাষ্ট্রীয় দায়িত্ব প্রাপ্তিতে তাঁর জন্মস্থান উল্লাপাড়ার চড়িয়া শিকার গ্রামসহ পুরো সিরাজগঞ্জ অঞ্চলে আনন্দের জোয়ার বইছে। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

​নিজের এই অর্জনকে মানবসেবায় উৎসর্গ করে অ্যাডভোকেট মো. সেলিম রেজা বলেন, "রাষ্ট্রের দেওয়া এই গুরুত্বপূর্ণ দায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে পালন করতে পারি—এজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থী। 

আমার এলাকা উল্লাপাড়ার সার্বিক উন্নয়নসহ একটি ন্যায়ভিত্তিক সমাজ ও দেশ গঠনে আমি চিরকাল নিজেকে নিবেদিত রাখতে চাই।"

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত