কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা; স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মর্তুজা
নওগাঁর বদলগাছীতে মর্তুজা (৪৫) নামের এক ব্যক্তির হাত-পা ও মুখসহ কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় ভুক্তভোগী মর্তুজাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মাতাজি রোড এলাকার নুরজাহান নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মর্তুজা হাড়িপাড়ার গ্রামের মৃত আবুল কাশেম ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার রাতের কোনো একসময় কে বা কাহারা মর্তুজার হাত-পা ও মুখ বাঁধার পর তার কোমরে পাঁচটি ইট বেঁধে নুরজাহান নূরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার পাশের একটি ক্যানেলে ফেলে রেখে যায়। তবে ঘটনাস্থলের পাশেই থাকা এক ওয়েল্ডিং দোকানের মালিক রুবেল মর্তুজার আওয়াজ পায়। এরপর ঘটনাস্থলে আলো ফেললে ক্যানেলের মধ্যে মর্তুজাকে দেখতে পান। পরে তিনি স্থানীয় লোকজনকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে মর্তুজাকে পানি থেকে উদ্ধার করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মর্তুজাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। বর্তমানে তিনি জীবিত রয়েছেন।
এদিকে খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, এ ব্যপারে তদন্ত শুরু করা হয়েছে। এখনও কেউ অভিযোগ করে নি। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান