ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন শেরপুরের আইনজীবী কাকন


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৩১-৭-২০২৬ দুপুর ১:১১

শেরপুরের কৃতি সন্তান আইনজীবী এ.আর.এম. কামরুজ্জামান কাকন সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
তিনি শেরপুর জেলা শহরের বাগরাকসা এলাকার মোঃ আব্দুল কাদের এবং প্রয়াত রেহানা বেগম-এর সন্তান। তিনি দীর্ঘদিন শেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সহোদর ভাই মোঃ কামরুল হাসান বর্তমানে শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে নিয়োজিত আছেন।
এ.আর.এম. কামরুজ্জামান কাকন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি. (সম্মান) এবং এল.এল.এম. ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৫ ডিসেম্বর ২০১০ তারিখে তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্যপদ লাভ করেন। 
১১ এপ্রিল ২০১৫ তারিখে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি লাভ করেন। পরবর্তীতে ১২ নভেম্বর ২০২৫ তারিখে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
এছাড়াও তিনি ইংল্যান্ড এবং ওয়েলস এর দি অনারেবল সোসাইটি অব লিংকনস ইন-এর একজন সম্মানিত সদস্য। অতি শীঘ্রই তিনি লিংকনস ইন এর আনুষ্ঠানিক 'কল টু দ্য বারে' অংশগ্রহণের মাধ্যমে ব্যারিস্টার-অ্যাট-ল' হিসেবে সনদ গ্রহণ করবেন।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত