ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩১-৭-২০২৬ দুপুর ৩:০

চন্দনাইশে জুনায়েদ হাসান কাজেমী (প্রকাশ) বাচ্চুর অসুস্থতা খবর পেয়ে তার খোঁজখবর নিতে তার নিজ বাড়িতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত আগামীর চন্দনাইশ পৌরসভা মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হেলাল উদ্দিন। ৩১ জুলাই জুমাবার সকালে চন্দনাইশ পৌরসভাস্থ ২নং ওয়ার্ড এলাকায় দলের নেতাকর্মীদের সাথে নিয়ে অসুস্থ জুনায়েদ হাসান কাজেমীর খোঁজখবর এবং মানবিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল মেহাম্মদ হারুন উর রশিদ,উপজেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন। মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন বলেন,আমাদের আশেপাশে যারা অসুস্থ ব্যক্তি রয়েছেন তাদের খোঁজখবর নেওয়া ও তাদেরকে দেখতে যাওয়া সেটা হচ্ছে মানবতা,সামাজিক দায়বদ্ধতা এবং ধর্মীয় দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহান কাজ। অসুস্থ,অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। এটি মুলত রোগীকে মানসিক শক্তি জোগায়,পারস্পরিক ভালোবাসা ও ঐক্যের বন্ধন দৃঢ় করে এবং সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধকে প্রকাশ করে। তিনি আরও বলেন অসুস্থ মানুষ শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক একাকীত্বে ভোগেন। এসময় কেউ খোঁজ নিলে বা দেখতে গেলে তিনি মানসিকভাবে অনেক শান্তি ও সাহস পান। তাই আমাদের সকলের উচিত সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের মানবিক কাজে আরও বেশি এগিয়ে আসা।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার