রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স থেকে তুলে নিয়ে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি ও রাকসু জিএস সালাহউদ্দীন আম্মার ও সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা দায়ের করা হয়েছে।
গত ৩০ জুলাই রাজশাহী মতিহার আমলি আদালতে মামলাটি দায়ের করেন হামলার শিকার শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান মাহিদের বাবা মো. আসাদ উজ জামান।
মামলার নথিসূত্রে জানা যায়, গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার্থীদের একটি অংশের সংঘর্ষ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় মো. মাহমুদুল হাসান মাহিদকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছিল। অভিযোগ করা হয়, আসামিরা অ্যাম্বুলেন্সের গতি রোধ করে মাহিদকে জোরপূর্বক নামিয়ে এনে নির্দয়ভাবে মারধর করে এবং হত্যার চেষ্টা চালায়।
মামলায় নামীয় অন্য আসামিরা হলেন— নাজমুন সাকিব, মেহেদী সঞ্জিব, ফাহিম রেজা, আরিফুর ইসলাম, আহসান উল্লা ফাইহান, সিফাত আর সালেহ এবং নুরুল ইসলাম শহীদ। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১৭ থেকে ১৮ জনকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী ও আদালত সূত্রে জানা গেছে, নালিশি আরজিটি গ্রহণ করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য মতিহার থানাকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট আদালত।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন