ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ৩১-৭-২০২৬ দুপুর ৪:২

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে ৬ টার দিকে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী এলাকায় ঢাকা থেকে কুয়াকাটাগামী গ্রীণলাইনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংর্ঘষে মোটর সাইকেল আরোহী ওই পর্যটকের মৃত্যু হয়।

নিহত জাহিদ হাওলাদার (২৩) মাদারিপুর জেলার শিবচর উপজেলা শহরের মৃত শাহিন হাওলাদারের ছেলে। সে শিবচর উপজেলা শহরে একটি ফলের দোকানদার বলে জানিয়েছেন তার সাথে কুয়াকাটায় ঘুরতে আসা বন্ধু রিফাত। 

রিফাত জানায়, জিহাদসহ তারা ৬ বন্ধু তিনটি মোটর সাইকেলযোগে বিকেল কুয়াকাটায় পৌছায়। আজ ভোর সাড়ে ৪ টার দিকে তারা পটুয়াখালী শহর অতিক্রম করে শিয়ালী এলাকায় পৌছলে বিপরীত দিকে থেকে আসা গ্রীণলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস জাহিদের মোটর সাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে। তাৎক্ষণিক তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকও তাকে মৃত বলে নিশ্চিত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার