ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩১-৭-২০২৬ দুপুর ৪:৩

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন হামে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মানিকগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২২ জনে। শুক্রবার (৩১ জুলাই) মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক হাম পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জেলায় ১ হাজার ৪২২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় ৪৭ জনের শরীরে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে মানিকগঞ্জের বিভিন্ন হাসপাতালে ২২ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ বছর জেলায় মোট ১ হাজার ৩১৩ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন, যার মধ্যে ১ হাজার ২৯১ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৯ জনের মধ্যে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫ জন।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চলতি বছর পর্যন্ত ৩১৯টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং মাঠপর্যায়ে চিকিৎসাসেবা ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত