ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৩১-৭-২০২৬ দুপুর ৪:৩
 দীর্ঘ যানজটের কারণে দুর্ভোগে পড়েছেন ঢাকা–সিলেট মহাসড়কের যাত্রীরা। অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া এলাকায়সহ বিভিন্ন জায়গায়। বিশ্বরোড গোলচত্বরে গর্তের কারণে প্রায় ১২ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত এ যানজট অব্যাহত ছিল। এতে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী, চালক ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা–সিলেট মহাসড়কের একাধিক সড়ক দুর্ঘটনা, যানবাহন বিকল হওয়া এবং 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে ঢাকামুখী পণ্যবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়লে যানজটের শুরু হয়। এরই মধ্যে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সরাইল উপজেলার বেড়তলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাসের চাপায় তোফাজ্জল হোসেন (৩৪) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর বাসচালক বাসটি মহাসড়কের ওপর রেখেই পালিয়ে যান। স্থানীয় লোকজন বাসটিতে ভাঙচুর করেন এবং মহাসড়কে জড়ো হন। এতে যানজট আরও তীব্র আকার ধারণ করে। এরপর গতকাল রাত সোয়া ১১টার দিকে উপজেলার পশ্চিম কুট্টাপাড়া এলাকায় পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আটকে পড়া এক চালককে উদ্ধার করে ট্রাক দুটি সরিয়ে নেন। তবে এরই মধ্যে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।আজ বেলা একটার দিকে যানজট বেড়তলা থেকে বাড়িউরা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। সরেজমিনে দেখা যায়, এর প্রভাবে কুমিল্লা–সিলেট মহাসড়ক এবং সরাইল–নাসিরনগর–লাখাই আঞ্চলিক সড়কেও পড়েছে। বিশ্বরোড গোলচত্বরের সরু অংশে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটির দিনে পণ্যবাহী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।৫ থেকে ১০ মিনিট লাগে আসতে দুই ঘণ্টা। কুমিল্লা থেকে ঢাকাগামী লেন চালু থাকলেও সড়কের বড় বড় গর্তের কারণে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো ধীরগতিতে চলাচল করছে। ফলে ঢাকা ও সিলেট থেকে কুমিল্লামুখী লেনে দীর্ঘ যানজট লেগে রয়েছে। এর প্রভাব ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের নন্দপুর এলাকাতেও পড়েছে। অন্যদিকে বিশ্বরোড মোড়ের দক্ষিণ পাশের গর্ত অতিক্রম করতে পণ্যবাহী যানবাহন ধীরগতিতে চলছে। অনেক চালক নিয়ম না মেনে উল্টো পথে যাওয়ার কারণে যানজট দীর্ঘায়িত হচ্ছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত