ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ৩১-৭-২০২৬ দুপুর ৪:৪

গাজীপুরের টঙ্গীর ভাদাম এলাকায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে আটক করে। জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় হাজী কালু মিয়া মহিলা আদর্শ মাদ্রাসার ছাত্রী। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেছেন। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান। পরে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টির অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে।

বিঃ দ্রঃ আমার আগের মেইল এ সমস্যা হচ্ছে এজন্য এই মেইল থেকে নিউজ পাঠালাম। যতদিন প্রর্যন্ত আগের মেইল ঠিক না হবে ততদিন পর্যন্ত এই মেইল থেকে নিউজ যাবে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার