ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ৩১-৭-২০২৬ দুপুর ৪:৫

যশোরের অভয়নগর উপজেলার বাহিরঘাট গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের ওপর সংঘবদ্ধ হামলা, মারধর এবং এক নারীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন ফারুক মোল্লা নামে এক ব্যক্তি। পরে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী আবু সাঈদ সরদার অভয়নগর থানায় দেওয়া লিখিত অভিযোগে জানান, স্থানীয় কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৩০ জুলাই সকাল আনুমানিক ১১টার দিকে ৫-৬ জনের একটি দল লোহার রড, হকিস্টিক ও বাঁশের লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়িতে ঢুকে গালিগালাজ শুরু করলে গৃহকর্তার জামাতা ফারুক মোল্লা প্রতিবাদ করেন। এ সময় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে, বিশেষ করে তার পায়ে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় পরিবারের বড় বোন শিরিনা বেগমকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে। পরিবারের দাবি, সকাল সাড়ে ১০টার দিকে তাকে নিয়ে যাওয়া হয় এবং প্রায় সাত ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে তাকে ফেরত দেওয়া হয়। স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকেই বিষয়টি সম্পর্কে জানলেও প্রভাবশালীদের ভয়ে প্রকাশ্যে কথা বলতে অনীহা প্রকাশ করছেন। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুজ্জামান “সকালের সময়কে” বলেন, অভিযোগ পেয়েছি। প্রাথমিক ভাবে জানতে পেরেছি ওই লোকের সৎ ছেলে এমন নৃশংস কাজ করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস