রুবেল ব্যাট-বল ধরার প্রয়োজন নাই, ফিরে আয় বন্ধু : মাশরাফি
ব্রেইন টিউমারের সাথে দীর্ঘদিন ধরে লড়াই করছেন বাংলাদেশ দলের ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। বুধবার তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। ঐদিন রাতেই রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে।
হঠাৎ রুবেলকে আইসিইউতে ভর্তি করানোয় ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। সবাই তাঁর জন্য দোয়া করছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।
মোশাররফ রুবেলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি লিখেছেন, ‘মোশাররফ রুবেল বন্ধু তোর জন্য আল্লাহর কাছে দোয়া করছি, ব্যাট-বল ধরার প্রয়োজন নাই, পরিবারের কাছে ফিরে আয় বন্ধু। পুরো ক্রিকেট পরিবার তোর অপেক্ষায়। আল্লাহ আপনি মাফ করে দেন।’
কয়েক মাস ধরেই দেশে ব্রেন টিউমারের কেমোথেরাপি নিচ্ছিলেন মোশাররফ হোসেন রুবেল।
২০১৯ সালে প্রথমবার তার ব্রেইন টিউমার ধরা পরে। এরপর চিকিৎসা করে প্রায় সেরে উঠলে আবার নতুন করে টিউমার ধরা পড়ে তার মস্তিষ্কে। সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে আসার পর ক্রিকেটে ফেরার চেষ্টাও করেছিলেন রুবেল। তবে আবারও ধরা পড়ে টিউমার। অস্ত্রোপচারের পর থেকে কথা বলেন ধীরগতিতে, থেমে থেমে। মাঝেমাঝে কথা জড়িয়ে যায়, অস্পষ্ট লাগে একসময়ের স্বল্পভাষী ও হাস্যজ্বল এই ক্রিকেটারের ভাষা।
প্রীতি / প্রীতি
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়