রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
নিখোজের ৩ দিন পর খালের পানি থেকে ভাসমান অবস্থায় গোলাপী খাতুন (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে রৌমারী থানার পুলিশ। এঘটনায় এলাকায় ব্যাপক চ্যাঞ্চলের সৃষ্টি হয়েছে। হত্যা না আত্মহত্যা সুস্পষ্ট ভাবে কোন কিছু বলতে পারেনি পুলিশ। তবে পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের বাওয়ার গ্রামে। গৃহবধু গোলাপি খাতুন উপজেলার বাওয়ার গ্রামের সৈয়দ আলীর স্ত্রী বলে জানা গেছে।
পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই সকালের দিকে গোলাপী খাতুন বাড়ি থেকে বের হয়ে যান। তিন দিন পর আজ বৃহস্পতিবার ৩০ জুলাই সকালের দিকে দুবলাবাড়ি গ্রামের পাশের একটি খালের এলাকায় কাজ করতে যান কৃষকরা। এসময় খালের পানিতে একটি লাশ ভাসতে দেখেন তারা। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের ভীর জমে। পরে রৌমারী থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যান এবং ওই গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়। গৃহবধু উপজেলা যাদুর চর ইউনিয়নের শিবেরডাঙ্গি গ্রামের আব্দুল গফুরের মেয়ে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং গুরত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান পরিবারের পক্ষ থেকে ১১ জনকে আসামী করে এবং আরো ১০/১৫ জনকে অজ্ঞাত নামা করে একটি তহ্যা মামলা দায়ের করেছেন পরিবারটি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ