ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রাজাখালীতে সামাজিক বিপ্লবের উদ্যোগ চারা বিতরণ


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ১১:৪৩

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে ৫৫টি পরিবারের মাঝে ১ হাজার ৫০টি ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক বিপ্লব ও রাজাখালী উন্মুক্ত পাঠাগার-এর যৌথ উদ্যোগে শুক্রবার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এবারের বৃক্ষরোপণ কর্মসূচির প্রতিপাদ্য ছিল— Climate Action জলবায়ু পরিবর্তন আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা। কর্মসূচির আওতায় উপকারভোগী পরিবারের মধ্যে উন্নত জাতের থাই পেয়ারার চারা বিতরণ করা হয় এবং তা রোপণেও উদ্বুদ্ধ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে সামাজিক বিপ্লবের সভাপতি অ্যাডভোকেট কামরুল কবির আজাদ হিরো বলেন, প্রতিটি পরিবারের আঙিনায় ফলজ বাগান গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এর মাধ্যমে একদিকে যেমন মানুষের পুষ্টির চাহিদা পূরণে সহায়তা হবে, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, প্রান্তিক মানুষের বসতভিটায় ফলজ গাছ রোপণের মাধ্যমে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। এই চিন্তা থেকেই আমাদের এ উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাখালী সিপিপি ইউনিয়ন টিম লিডার আহম্মদ কবির আজাদ, সামাজিক বিপ্লবের কার্যকরী কমিটির সদস্য হেফাজ উদ্দিন, রাজাখালী উন্মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আলমগীর, বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর সমন্বয়ক মহসিন কামালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পুষ্টিসমৃদ্ধ সমাজ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Aminur / Aminur

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত