ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​রাণীনগরে সুনামধন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্বন্দ্বে বিপাকে শিক্ষার্থীরা


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ১১:৪৫

নওগাঁর রাণীনগর উপজেলা সদরে সুনামধন্য চকমনু সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কোন্দলে জরাজীর্ণ রূপ নিয়েছে।গত প্রায় ১৫ বছর ধরে শিক্ষকদের অভ্যন্তরীণ দলাদলি ও কোন্দলের কারণে প্রতিবছরই আশঙ্কাজনক হারে কমছে শিক্ষার্থীর সংখ্যা। ভেঙে পড়েছে পাঠদানের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ, আর এ নিয়ে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
​স্কুল সূত্রের তথ্যমতে, স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত যেভাবে কমছে। দুই হাজার ২৩ সালে শিক্ষার্থীর সংখ্যা ছিলো ১১৩ জন ২০২৪ সালে ৯৯ জন২০২৫  সালে ৯৮ জন ২০২৬ সালে ৮১ জন।​কাগজে-কলমে বর্তমানে ৮১ জন শিক্ষার্থী থাকলেও প্রতিদিন গড়ে মাত্র ৫০–৬০ জন বিদ্যালয়ে উপস্থিত থাকে।
আর এই অল্পসংখ্যক শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ে কর্মরত আছেন ৬ জন শিক্ষিকা ​২০১৮ সালে মোছা: জেবুন নেছা প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে কোন্দল আরও প্রকট হয়। অভিযোগ রয়েছে, তিনি একজন সহকারী শিক্ষককে নিয়ে নিজস্ব বলয় তৈরি করেছেন এবং বাকি শিক্ষকদের হয়রানি ও কথার মাধ্যমে মানসিক চাপে রাখেন। 
অন্যদিকে প্রধান শিক্ষকের দাবি,সহকারী শিক্ষকদের অনিয়ম ও দেরিতে আসার বিষয়ে নির্দেশনা দিতে গেলেই তারা দুর্ব্যবহার করেন।​দুই পক্ষের বিরোধ মেটাতে সম্প্রতি কর্তৃপক্ষ স্কুলে সিসিটিভি ক্যামেরা স্থাপন করলেও কোন্দল কমেনি।বরং কথাকাটাকাটি ও হাতাহাতির পর্যায়ে পৌঁছেছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের পর তদন্ত সাপেক্ষে সম্প্রতি এক সহকারী শিক্ষককে ডেপুটেশনে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
অভিভাবক মোঃ জুয়েল সরদার তিনি বলেন স্কলটি আমাদের গ্রামের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। গরিব মানুষের সন্তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। দ্রুত বিদ্যালয় রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। আরএকজন অভিভাবক মোঃ শফিকুল ইসলাম বলেন শিক্ষকদের এই নোংরামি কোন্দলের কারণে বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরাও নিজেদের সন্তানদের প্রাইভেট স্কুলে পাঠাচ্ছে।  ​
রাণীনগর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা:রেবেকা সুলতানা জানান পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে একজন শিক্ষককে ডেপুটেশনে পাঠানো হয়েছে এবং দ্রুতই স্কুলে শান্তিময় পাঠদানের পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

Aminur / Aminur

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে