কুড়িগ্রামে এনসিপির মিছিলে হামলাকারীদের বিচার হবে, এমপি ড. আতিক মুজাহিদ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রতিবাদ মিছিলে হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দলের আহত নেতা-কর্মীদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ড. আতিক মুজাহিদ অভিযোগ করেন, গত বুধবার জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এক ‘জুলাই যোদ্ধার’ চোখ উপড়ে ফেলার ঘটনার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচি শেষে ফেরার পথে দলের আরেক সদস্যের ওপর হামলা চালানো হয়। এরই প্রতিবাদে বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলায় শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল বের করলে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা হত্যার উদ্দেশ্যে হামলা চালায় বলে তিনি দাবি করেন।
তিনি জানান, এ হামলায় এনসিপির প্রায় ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ সময় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়াসহ এনসিপি ও জামায়াতের জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন