ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অতিরিক্ত’র ভারে আক্রান্ত চসিক, সেবা বিঘ্নিত!


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ১২:৫১

যথাযথ পদে যোগ্যতাসম্পন্ন কর্মকর্তা সংকটে বেহাল অবস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)। ফলে অতিরিক্ত দায়িত্বের ভারে আক্রান্ত হয়ে পড়েছে সেবামূলক এই সংস্থাটি। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সচিবের দায়িত্ব পালন করছেন একই ব্যক্তি, অর্গানোগ্রামে ৪টি তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদের বিপরীতে পদায়ন করা হয়েছে ৬টিতে, সেখানে মূল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছে মাত্র ১ জন বাকিগুলো অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। ১১টি নির্বাহী প্রকৌশলীর বিপরীতে আছে মাত্র ১ জন আর ১০টিতেই অতিরিক্ত দায়িত্ব পালন করছেন সহকারি প্রকৌশলীরা। প্রেষণে বদলীর মাধ্যমে প্রধান প্রকৌশলীর পদ পূরণ করলেও ৭ বছর ধরে খালী রয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদ। আর এসব পদে অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে কর্মকর্তারা অতিরিক্ত কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়ছেন। এমনকি বিশেষ সুবিধা লাভের আশায় একটি সিন্ডিকেট ইচ্ছে করেই চসিকে অফিসার সংকট তৈরি করছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের। ফলে একদিকে যেমন সেবা বিঘ্নিত হচ্ছে চরমভাবে অন্যদিকে ভোগান্তির শিকার নগরের সাধারণ নাগরিক।
জানা যায়, চসিকের দাপ্তরিক কাজের প্রধান ব্যক্তি প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও, পদমর্যাদায় মেয়রের পরেই তাঁর অবস্থান। নানা বিতর্কে গত বছরের ১৭ নভেম্বর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিইও থেকে বদলীর পর আর কাউকে পদায়ন করা হয়নি। ফলে অতিরিক্ত হিসেবে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন সচিব আশরাফুল আমিন। 
উপযুক্ত কর্মকর্তা না থাকায় ৭ বছর যাবৎ শূন্য রয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদটি। ২০১৮ সালে সৃষ্টির পর থেকে এই পদে কাউকে পদায়ন করা হয়নি। ঠেকা সামলাতে প্রেষণে পদায়ন করা হয়েছে প্রধান প্রকৌশলী। যদিও এই পদের বৈধতা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে সংশ্লিষ্ট মহলে। 
চসিকের অর্গানোগ্রাম অনুযায়ী তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদ আছে ৪টি। এরমধ্যে সিভিল ২, বিদ্যুৎ ১ ও যান্ত্রিক ১টি। সেখানে সিভিল পদেই তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে ৪ জনকে অথচ অর্গানোগ্রামে থাকা বিদ্যুৎ ও যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দিয়েছেন অতিরিক্ত দায়িত্বে। যেখানে পদই নেই সেখানে দিয়েছেন মূল দায়িত্ব। আবার কাগজে কলমে ২ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকলেও সম্প্রতি শাহীন উল ইসলাম চৌধুরীকে মন্ত্রণালয় থেকে অন্যত্র বদলী করায় এখন চসিকের একমাত্র পদোন্নতিপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আছেন মো. ফরহাদুল আলম, যিনি সিভিল অঞ্চল ২ এর দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব পালন করছেন। এদিকে শাহীন উল ইসলাম সিভিল অঞ্চল ১ ও ৩ এর পাশাপাশি যান্ত্রিক বিভাগেরও দায়িত্ব পালন করতেন। এছাড়া অঞ্চল ৪ ও ৬ এর তত্ত্বাবধায়কের দায়িত্ব (অ.দা.) পালন করছেন চসিকের পদোন্নতি পাওয়া নির্বাহী প্রকৌশলী এবং আড়াই হাজার প্রকল্পের পিডি জসীম উদ্দীন। তাছাড়া পদোন্নতি পাওয়া আরেক নির্বাহী প্রকৌশলী (পিএন্ডডি) আবু সাদাত মো. তৈয়ব অতিরিক্ত হিসেবে অঞ্চল ৫ এর তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন। 
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১১টি নির্বাহী প্রকৌশলীর মধ্যে ১০টি পদই চালানো হচ্ছে অতিরিক্ত দায়িত্ব দিয়ে। পদোন্নতি পাওয়া একমাত্র নির্বাহী প্রকৌশলী আছেন আবু সাদাত মো. তৈয়ব যিনি পিএন্ডডি’র দায়িত্বে আছেন। সম্প্রতি অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীদের মধ্য থেকে সবচেয়ে সিনিয়র হিসেবে পরিচিত অঞ্চল ৩ এর দায়িত্বে থাকা ফারজানা মুক্তাকে অন্যত্র বদলী করায় আরো শূন্যতা তৈরি হয়েছে।
সূত্র জানায়, চসিকের অর্গানোগ্রাম অনুযায়ী সহকারী প্রকৌশলী পদ ১৪টি হলেও উপসহকারী প্রকৌশলী থেকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে ২১ জনকে পদায়ন করা হয়েছে। যদিও এরমধ্যে আবার কয়েকজন নির্বাহী প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এসব দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই কমিশন বাণিজ্যে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ তুলছেন সেবাপ্রত্যাশীরা। চাহিত হিসেবে কমিশন না দিলে ফাইল স্বাক্ষর করেন না দায়িত্বশীল কর্মকর্তারা। আবার টাকা দিলে অনৈকসময় অনৈতিক আবদারও মেটানো হয় দ্রুত সময়ে।
অপর একটি সূত্র জানায়, মেয়র হিসেবে ডা. শাহাদাত হোসেন দায়িত্ব নেওয়ার আগে থেকেই নগরের ৪১টি ওয়ার্ডেই কোন কাউন্সিলর নেই। তিনি একা হাতে পুরো নগর সামলাতে নিয়মিত হিমশিম খাচ্ছেন। তিনি চট্টগ্রামকে একটি আধুনিক মানের ক্লিন সিটি, গ্রিন সিটি বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন। নাগরিক সেবার কথা চিন্তা করেই সদ্য বদলী আদেশ হওয়া ২ প্রকৌশলীকে চসিকে রাখার জন্য আধা সরকারি পত্র (ডিও লেটার) দিয়েও রাখতে পানেনি। কথিত দুষ্টুচক্রের দাপটে পেওে ওঠছেন না মেয়র। তবে অর্জন ধরে রাখথতে মেয়রকে আরো সতর্ক ও কঠোর হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের।
এবিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল বলেন, ইঞ্জিনিয়ার সংকট আছে এটা যেমন সত্য, আবার আমরা কাজ চালিয়ে যাচ্ছি এটাও সত্য। সামনে জলাবদ্ধতা প্রকল্পের ৩৬টি খাল ও ৪৮টি স্লুইস গেট আমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। কর্পোরেশনকে ৬টি অঞ্চল থেকে ৮টি অঞ্চলে উন্নীত করার জন্য কাজ চলছে, আমরা আরো প্রকৌশলী বাড়ানোর জন্য একটি প্রস্তাবনা রেডি করছি। খুব শিগগিরই সাবমিট করা হবে। তবে কামিশন বাণিজ্যের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমরা নীতি নৈতিকতা বজায় রেখে কাজ করার চেষ্টা করছি।

 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা