ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: চিকিৎসকদের শঙ্কা আসন্ন ভয়াবহ পরিস্থিতির


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ১২:৫৩

পাহাড়সম শঙ্কা আর উদ্বেগের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। ২৫০ শয্যার জেলা হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্র্তৃপক্ষ। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় চিকিৎসকেরা সতর্কবার্তা দিয়ে বলেছেন, ডেঙ্গুর মূল আঘাত বা বড় ঢেউ এখনও শুরু হয়নি; সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত জেলায় মোট ১৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে উদ্বেগের বিষয় হলো, এর মধ্যে শুধু গত দুই সপ্তাহেই ভর্তি হয়েছেন প্রায় শতাধিক রোগী। গত বৃহস্পতিবার একদিনেই নতুন করে ভর্তি হয়েছেন ২০জন অধিক । একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৩ জনকে এবং অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০ থেকে ২৫ জন রোগী।

​সরেজমিনে জেলা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখা যায়, পুরুষ ওয়ার্ডের ১৩টি শয্যার সবকটিতেই রোগী ভর্তি রয়েছেন এবং প্রতিটি বেডেই মশারি টাঙানো হয়েছে।

​পুরুষ ওয়ার্ডের দায়িত্বে থাকা স্টাফ নার্স জানান, ‘আমাদের এই ওয়ার্ডে ১২টি বেডের সবকটিই এখন পূর্ণ। অনেক সময় রোগীর চাপ বাড়লে ফ্লোরে রেখে চিকিৎসা দিতে হয়, তবে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে এখনো ফ্লোরে চিকিৎসা দেওয়ার মতো চরম সংকট তৈরি হয়নি।’

​হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে বর্তমানে পুরুষ ও মহিলা ওয়ার্ডে আলাদা দুটি ডেঙ্গু কর্নার চালু রাখা হয়েছে। পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায়, তবে অতিরিক্ত ওয়ার্ড চালুর সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে।

​এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরওএম) ডা. মো. মাহবুব হাসান বলেন, ‘হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বর্তমানে দুটি ডেঙ্গু কর্নার চালু রয়েছে। রোগীর চাপ বাড়লে এই কর্নারের সংখ্যা আরও বাড়ানো হবে।’

​বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এখনই কার্যকর ও জোরালো মশানিধন এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা না হলে সামনের দিনগুলোতে চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার বড় ঝুঁকি রয়েছে।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত