ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দেশপ্রেমসহ সঠিক সিদ্ধান্ত নিয়ে পাবনা এক্সপ্রেস ট্রেনটি চালানো হলে লোকসান হবেনা এমনকি চলাচল বন্ধও হবেনা


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ১২:৫৪

 ঢাকা- ও পাবনার মধ্যে পাবনা এক্সপেস ট্রেন চলাচলের সম্ভাব্যতার কথা জানিয়েছেন রেলপথ,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। পাবনা-ঢাকা মধ্যে রেল যোগাযোগটা ছিল পাবনা বাসির দীর্ঘদিনের স্বপ্ন, প্রানের দাবি। সেটা এখন পূরনের দারপ্রান্তে।  স্বপ্ন পূরনের পথে পাবনা বাসী। নানা কারণে ঈশ্বরদী হলো পাবনা জেলার হৃদপিন্ড। হৃদপিন্ড ছাড়া কোন কিছুই চলতে পারেনা বলে সবার জানা আছে।
একটি অশুভ চক্রের অংশ সেই হৃদপিন্ড ঈশ্বরদীকে বাদ দিয়ে এবং রেলের লোকসান হবে নিশ্চিত যেনেও ট্রেনটিকে মাঝগ্রাম দিয়ে চালানোর চেষ্টার কথা শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে। একারণে ঈশ্বরদীসহ নিকটস্থ তিন জেলার চারটি উপজেলার ট্রেনযাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
পাবনা এক্সপ্রেসট্রেনটির পরিপূর্ণ মেইনটেনেন্স করা হবে ঈশ্বরদী জংশন স্টেশন থেকে। এছাড়া মাঝগ্রাম স্টেশন হয়ে যদি পাবনা -ঢাকার মধ্যে ট্রেনটি চলাচলের সিদ্ধান্ত গ্রহন করা হয় তবে এটা হবে বোকামি ও বেশীরভাগ জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত । কারণ মাঝগ্রামের সাথে সড়ক ও পরিবহণে  ঈশ্বরদীর যোগাযোগ ব্যবস্থা একেবারেই নাজুক।
পাবনা ও নাটোর জেলার সীমান্তবর্তী ও ঈশ্বরদী সংলগ্ন এলাকা হওয়ায় মাঝগ্রাম এলাকায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদেরও যাতায়াত তুলনামূলক ভাবে অনেক কম। তাই নিরাপত্তার  যাত্রীদের নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে। যে কোন ট্রেন লোকসান দিয়ে চলাচল দীর্ঘায়িত করবে না। কিন্তু ঈশ্বরদীকে বাদদিয়ে যদি পাবনা-ঢাকা ট্রেন চলাচল শুরু করে তবে যাত্রী সংকটে ভুগবে ট্রেনটি। তাছাড়া মাঝগ্রাম  রিমুট এলাকা হওয়ায় মাদক ব্যবসায়ীদের  সুবিধা বাড়বে। কেননা পাবনার বড় একটি এলাকার মানুষ ঢাকায় যাওয়ার জন্য তারা নদীপথকে সাশ্রয় এবং দ্রুততার বাহক বলে মনে করেন। সুতরাং তারা এই ট্রেনের চড়ে ঢাকায় যাওয়ার রিস্ক কখনই নেবেন না।
যাত্রী সংকট কাটাতে পাবনা শহরের অধিকাংশ মানুষকে প্রতিদিন এই ট্রেনে করে ঢাকায় যাতায়াত করলেও চাহিদামত যাত্রী পূরণ করা সম্ভব হবেনা ।  মাঝগ্রাম স্টেশন থেকে ঈশ্বরদী স্টেশন ১২ থেকে ১৫ মিনিটের মধ্যে পৌঁছানো সম্ভব। এই সময়ের জন্য যারা সমালোচনার মহাদেশ তৈরী করছেন তারা জানেন কি ? মাঝগ্রামের চেয়ে ঈশ্বরদী স্টেশনে ট্রেনটি প্রবেশ করলে ট্রেনে যাতায়াত কারী যাত্রীরা হাজার গুন স্বাচ্ছন্দ ও বেশী উপকার ভোগী হবেন। ট্রেনের ইঞ্জিন ঘোড়ানোটাও সহজ এবং দ্রুত হবে । যারা ভাবছেন এলাকার নামে ট্রেন হলেই সব পাওয়া পূরণ হবে।
পাবনার একাংশ, মুলাডুলি, চাটমোহর, গুয়াখরা, ভাঙ্গুড়া, বড়ালব্রীজ হয়ে প্রতিদিন কয়েক ডজন ট্রেন ঢাকা অভিমূখে চলাচল করে। সুতরাং তদের চাহিদা অনেক আগ থেকেই পূরণ হয়ে আসছ। তারা নতুন করে ঢাকা-পাবনা ট্রেনের দিকে চেয়ে থাকবে না। পাবনা জেলাকে বিশ্বদরবারে যোগ্য করে তুলে ধরেছে ঈশ্বরদী। সমস্ত পাবনা জেলাতে যেটা নেই তার কয়েকগুন বেশী সম্পদ রয়েছে এমনকি প্রায় পাঁচ হাজারেরও বেশী বিদেশীরা  নানা কাজের সাথে জড়িত । ঈশ্বরদীতে। তাই প্রয়োজনেই ঈশ্বরদীর সাথে শুধু ঢাকার নয় সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ ও দ্রুততম করা সরকারের একান্ত দ্বায়িত্ব।
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে  সভাপতি তৌহিদ আক্তার পান্নার নেতৃত্বে সাংবাদিকরা রেল লাইন স্থাপনের পর থেকেই  সাবেক রেল মন্ত্রী, সাবেক উপদেষ্টা ,উপদেষ্টার বিশেস সহকারী ,সাবেক রেল সচিব, অতিরিক্ত সচিব,একাধিক ডিজি, ও পশ্চিমাঞ্চলের জিএম এর সাথে আলোচনা,দাবি ও স্মারক লিপি পেশ করা হয়েছে। একইভাবে ঈশ্বরদী বাসীদের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপিও প্রদান করা হয়েছে। রেল কর্তৃপক্ষ ঈশ্বরদী বাসীর আবেদনটি বিচক্ষনতার সাথে যাচাই বাছাই করে ঈশ্বরদী জংশন স্টেশন হয়েই ঢাকা-পাবনা ট্রেনটি চলাচলের অনুমোদন দেবেন বলেই চারটি উপজেলার ট্রেনযাত্রী ও সচেতন মহলের বিশ্বাস।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত