ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে দুই যুগ পর মিলল অক্ষত মরদেহ, এলাকায় চাঞ্চল্য


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ১:৩২

কুমিল্লার মনোহরগঞ্জে মৃত্যুর দীর্ঘ দুই যুগেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পর এক ব্যক্তির অক্ষত মরদেহ উদ্ধার নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  শুক্রবার (৩১ জুলাই) উপজেলার উলুপাড়া গ্রামে এই বিরল ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উলুপাড়া গ্রামের মরহুম মো. রমজান আলীর স্ত্রী ইন্তেকাল করার পর তাঁর দাফনের উদ্দেশ্যে একই স্থানে কবর খুঁড়তে যান স্থানীয়রা। মাটি কাটার একপর্যায়ে সেখানে থাকা মো. রমজান আলীর মরদেহটি সম্পূর্ণ অক্ষত দেখতে পান তাঁরা। এত বছর পার হয়ে গেলেও কবর ভেতরের মাটি মরদেহ স্পর্শ করেনি এবং পরনের কাফনের কাপড়সহ পুরো শরীর যেমন ছিল তেমনই অক্ষত রয়ে গেছে। এই খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য স্থানীয় উৎসুক মানুষের ঢল নামে।

এলাকাবাসীরা জানান, জীবদ্দশায় মরহুম রমজান আলী অত্যন্ত সৎ, বিনয়ী ও পরহেজগার একজন মানুষ ছিলেন। হাটে-বাজারে চাল ও আটা বিক্রি করে তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন ও জীবিকা নির্বাহ করতেন। জীবনদশায় তিনি কখনো কারও হক নষ্ট করেননি এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করতেন। ধর্মীয় অনুশাসন মেনে চলার কারণেই মহান সৃষ্টিকর্তা তাঁর দেহকে অলৌকিকভাবে রক্ষা করেছেন বলে ধারণা স্থানীয়দের।

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ