ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় বিএনপি নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ১:৩৪

আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মরহুম ফরিদ উদ্দিন খান মিল্টন-এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকালে উপজেলার বন্দর সেন্টার এলাকার একটি মসজিদে এ মাহফিলের আয়োজন করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দীন। 

তিনি মরহুম ফরিদ উদ্দিন খান মিল্টনের রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, মানুষের কল্যাণে তাঁর অবদান এবং রাজনৈতিক অঙ্গনে তাঁর নিষ্ঠা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

ফরিদ উদ্দিন খান মিল্টনের রাজনৈতিক জীবন শীর্ষক আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। 

এসময় উপজেলা বিএনপির সাবেক সদস্য মামুন খানের পরিচালনায় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সরওয়ার হোসেন মাসুদ, আনোয়ারা উপজেলা বিএনপি সাবেক সদস্য আবুল কাশেম, আবদুল মঈয়ুম চৌধুরী ছোটন, লিয়াকত, আক্তারুজ্জামান, নূরুল ইসলাম, আবু ছালেহ, ফেরদৌস, হারুনুর রশীদ, ইলিয়াস, এনাম, যুবদল নেতা কাজী পারভেজ শোয়েব, হোসেন, বাবলু, শিবলু, বেলাল, জাহেদ সুমন, হেলাল, জামাল, সালাউদ্দিন, দিদার, সুমন, রুবেল, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল বিন মনির, সদস্য জুয়েল, শফিউল, হান্নান, সোহেল, আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা রাশেদুল বাশার, দিদার, হেলাল, নিশান, মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের সভাপতি তারেক ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন রাকিবসহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত