বরিশালে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মামলা
বরিশালের বাবুগঞ্জে শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী গৃহবধূ ফারজানা আক্তার। তিনি বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় এ মামাল দায়ের করেছেন।
শুক্রবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুদ হাসান।
আসামিরা হলেন– মো. কাইয়ুম হাওলাদার (৩২), মো. মিনহাজ হোসেন (২৫) ও মো. সৈকত (২৮)।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, তিনি বর্তমানে ২২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। গত ১০ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে তার স্বামী আসাদুজ্জামান বাড়িতে না থাকার সুযোগে আসামিরা তার ঘরে প্রবেশ করে তার সঙ্গে অনৈতিক কাজ করার চেষ্টা করেন।তিনি বাধা দিলে তাকে মারধর করা হয় এবং তার গলায় থাকা লক্ষাধিক টাকা মূল্যের প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরো বলা হয়, ঘটনার পর আহত অবস্থায় তাকে প্রথমে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা বাবুগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাসুদ হাসান বলেন, ‘আদালতের নির্দেশে মামলাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
বাদী ফারজানা আক্তার বলেন, ‘আমি আদালত ও প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।’
প্রসঙ্গত, গত ১০ জুলাই উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া ফারজানা আক্তারের বাড়িতে এ শ্লীলতাহানির ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করতে গেলে প্রতিপক্ষদের চাপে থানায় মামলা করতে দেওয়া হয়নি। পরে গত ২০ জুলাই বাদী হয়ে ৩ জনকে আসামি করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী ২৫ জুলাই বাবুগঞ্জ থানা মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন