ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মা ইলিশ রক্ষায় পদ্মায় ব্যাপক অভিযান


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ১৪-১০-২০২১ দুপুর ১২:৬
মা ইলিশ রক্ষায় মাদারীপুরের শিবচরে  স্থল ও জল পথে একযোগে ব্যাপক অভিযান শুরু করেছে প্রশাসন। বুধবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার কাঁঠালবাড়ী ও চরজানাজাত ইউনিয়নের চর এলাকার নদীর পাড়ে বেশ কয়েকটি স্থানে শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে র‌্যাব, পুলিশ, কোসগার্ড,আনসার, ব্যাটালিয়ান, নৌ পুলিশ ও গ্রাম পুলিশ সহ দুই শতাধিক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন। এসময় প্রায় দশ লক্ষ মিটার কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়। যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকার ও বেশি ।
 
এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা মৎস্য অফিসার বাবুল কৃষ্ণ ওঝা.মাদারীপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলঅদ হোনের খান,উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশা, সাধারন সম্পাদক খায়রুজ্জামান খান সহ আরো অনেকে।
 
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফেরদৌস ইবনে রহিম বলেন, স্থল পথ ও নদী পথে  আজ একযোগে অভিযান পরিচালানা করা হয়েছে। এসময় ইলিশ ধরার বিভিন্ন ট্রলার থেকে প্রায় দশ লক্ষ মিটিার কারেন্ট জাল জদ্ব করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা হবে। আমাদের এই অভিযান নিষেধাজ্ঞারকালে অব্যাহত থাকবে।‘

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত