ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শিকারপুর ব্রিজের নিচে বৈদ্যুতিক তার ও জি আই পাইপ চুরি: পেশাদার চোর গ্রেফতার


বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি photo বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ২:৩৫

বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর ব্রিজের নিচে রাত ১২ টায় বৈদ্যুতিক তার ও জি আই পাইপ চুরি করার সময় এক পেশাদার চোরকে হাতেনাতে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামি মোঃ তামিম মৃধা (১৯)। তিনি উত্তর রহমতপুর গ্রামের বাসিন্দা ও মোঃ বাবুল মৃধার ছেলে। পুলিশ জানায়, তিনি বরিশাল জেলার বিমানবন্দর থানার অধীন এলাকার স্থায়ী বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, বাবুগঞ্জ থানার মামলা নং-১০, তারিখ ৩১ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা রুজু করা হয়। মামলার তদন্ত ও অভিযানের অংশ হিসেবে চুরির সময় অভিযুক্তকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান হাওলাদার বলেন,
"জনগণের জানমাল ও সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বাবুগঞ্জ থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। সরকারি সম্পদ চুরি কিংবা যেকোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা কোনো ধরনের ছাড় দেব না। অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

বাবুগঞ্জ থানা পুলিশের এ সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত