ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে সংযোগ সড়কের অভাবে কাজে আসছেনা ৫৭ লাখ টাকার সেতু


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ৩:৪৩

 মানিকগঞ্জের সিংগাইরে প্রায় ৫৭ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় আট বছর ধরে কাজে আসছেনা সেতুটি। ফলে উন্নয়নের সুফল নয়, বরং দুর্ভোগই বেড়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে অনিয়ম এবং সংশ্লিষ্ট দফতরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের দেখভালের অবহেলায় মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের উত্তর কানাইনগর গ্রামের কয়েক হাজার মানুষের দিন কাটছে আজও ভোগান্তিতে।

সরেজমিনে দেখা যায়, উত্তর কানাইনগর বটতলা এলাকায় খালের ওপর নির্মিত ৬০ ফুট দৈর্ঘ্যের সেতুটির দুই পাশে প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ কিংবা মাটি ভরাট না থাকায় চলাচল করতে পারছেনা ছোটবড় যানবাহন। ফলে সেতুটি নির্মাণের পর থেকেই কার্যত অচল। স্থানীয়রা নিজ উদ্যোগে কিছু মাটি ফেলে সরু পথ তৈরি করে হেঁটে চলাচল করলেও যানবাহন চলাচল করতে পারছেনা সম্পূর্ণভাবে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০১৫-১৬ অর্থবছরে ৫৬ লাখ ৮৯ হাজার ১০৬ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এএইচএম ব্রিকস। ২০১৮ সালে তৎকালীন সংসদ সদস্য মমতাজ বেগম সেতুটির উদ্বোধন করেন। তবে দীর্ঘ আট বছরেও সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি জনসাধারণের কাজে আসছে না।

স্থানীয় বাসিন্দা সফিকুল ইসলাম, আবদুল খালেক মোল্লাসহ অনেকেই বলেন, সেতু নির্মাণে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির আশা ছিল। কিন্তু সংযোগ সড়ক না থাকায় যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। এতে উপকারের পরিবর্তে ভোগান্তিই বেড়েছে। সেতু নির্মাণের আগে শুকনো মৌসুমে কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল সহজেই আনা-নেওয়া যেত। এখন সেতু থাকলেও ব্যবহার করা যায় না। দ্রুত এ সমস্যার সমাধান চান স্থানীয়রা।

এ বিষয়ে সিংগাইর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আহাদী হোসেন বলেন, সেতুটির বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩