যশোরে প্রবাসীর স্ত্রী-সন্তান নিখোঁজ, টাকা-স্বর্ণ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ
যশোরের চৌগাছা উপজেলার সুকপুকুরিয়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে প্রবাসী এক যুবকের স্ত্রী তিন বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তিনি বাড়ি থেকে নগদ ৮ থেকে ১০ লাখ টাকা এবং প্রায় ৭ থেকে ৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে চলে গেছেন বলে অভিযোগ করেছেন শ্বশুর। এ ঘটনায় চৌগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী পুকুরিয়া গ্রামের বাসিন্দা মো. আশরাফ আলী জানান, প্রায় পাঁচ বছর আগে তার প্রবাসী ছেলে মো. আলমের সঙ্গে ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের মোছা. হালিমা (লিমা) খাতুনের পারিবারিকভাবে ইসলামী শরিয়ত অনুযায়ী বিয়ে হয়। তাদের সংসারে তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৯ জুলাই সকাল আনুমানিক ১১টার দিকে হালিমা খাতুন তার কন্যাসন্তানকে নিয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি পরিবারের নগদ ৮ থেকে ১০ লাখ টাকা এবং প্রায় ৭ থেকে ৮ ভরি স্বর্ণালঙ্কার সঙ্গে নিয়ে যান। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন, শ্বশুরবাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও মা ও শিশুকন্যার কোনো সন্ধান পাননি।আশরাফ আলী আরো জানান, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে তিনি চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে স্থানীয় কয়েকজন ব্যক্তির নামও সাক্ষী হিসেবে উল্লেখ করেছেন।
এ বিষয়ে চৌগাছা থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। নিখোঁজ মা ও শিশুকন্যার অবস্থান শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। তবে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যাওয়ার বিষয়টি অভিযোগকারীর দাবি। এ বিষয়ে হালিমা (লিমা) খাতুনের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।
এমএসএম / এমএসএম
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ