ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কাপ্তাইয়ে সংরক্ষিত বনাঞ্চলে বহুতল ভবন নির্মাণ, কাজে বাঁধা দেওয়ায় বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ৩:৪৫

কাপ্তাই সংরক্ষিত বনাঞ্চলে সীতা পাহাড় এলাকায় বন বিভাগ কর্তৃক অবৈধ ভাবে বহুতল (৩ তলা) ভবন নির্মাণ কাজে বাঁধা দেওয়ায় একটি স্বার্থানেষী মহল বিষয়টি নিয়ে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে বলে বন বিভাগের অভিযোগে জানা গেছে। স্বার্থানেষী মহলটি ব্যক্তি স্বার্থের কারণে ওই অবৈধ কার্যক্রমকে ভিন্নখাতে চালিয়ে ফায়দা লুটার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ। এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। 

কাপ্তাই বন বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ বন বিভাগের আওতাধীন কাপ্তাই বন রেঞ্জের রামপাহাড় বন বিটের সীতা পাহাড় ব্লকের সংরক্ষিত বনে সীতা মন্দিরে বহুতল ভবন নির্মাণ কাজ শুরু করে। খবর পেয়ে কাপ্তাই বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এসে কাজ বন্ধ করে দেয়।  
সূত্র জানায়, ওই সীতা মন্দিরটি ধ্যানের জন্য একটি ছোট ঘর হিসেবে অনেক বছর পূর্বে রাঙামাটি দক্ষিণ বন বিভাগের ডিএফও অসিত রঞ্জন পাল দায়িত্বে থাকা অবস্থায় এটি নির্মিত হয় বলে জানা যায়। স্থানটি হাতির আবাসস্থল। সীতা পাহাড় এলাকাটি লোকালয় থেকে বিচ্ছিন্ন হওয়ায় হাতির পাল নিরাপদ স্থান হিসেবে এটিকে তাদের আবাসস্থলে পরিনত করে।

কাপ্তাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ জামাল হোসেন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাম পাহাড় বিটের সীতা ঘাট এলাকায় অনেক বছর আগে ছোট্ট একটি মন্দিরের ধ্যানঘর নির্মাণ করা হয়। অবৈধ ভাবে হাতির আবাসস্থলে নতুন স্থাপনা নির্মাণ কোন ভাবেই সম্ভব নয়। বন আইন অনুযায়ী অবৈধ নির্মাান কাজ বন্ধ করায় বিষয়টিকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে একটি সুবিধাভোগী চক্র। এতে করে বনবিভাগ এর সুনাম বিনষ্ট করার পায়তারা করা হচ্ছে। 

কাপ্তাই বন রেঞ্জ কর্মকর্তা মো. মামুনুর রহমান বলেন, ওই মন্দিরটিকে আরও জাঁকজমক করে গড়ে তুলতে এবং পূজারী সহ লোক সমাগম বাড়াতে সরকারি আইনের তোয়াক্কা না করে রাঙামাটি জেলা পরিষদ সীতা পাহাড় মন্দির প্রকল্পে অর্থ বরাদ্দ দিয়েছে। ২০২২ সালে তৎকালীন রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার ওই প্রকল্পের উদ্বোধন করেন। তিনি বলেন, যা ১৯২৭ সালের বন আইনের ২৬ নং ধারার ১ এর ক' ঘ' এবং ১ক' ঙ' এর স্পষ্ট লঙ্গন। এছাড়া, জাতীয় বননীতি ২০২৫ অনুসারে ১ এর ৫ ধারায় বলা আছে "বন বিরুদ্ধ/ বন বর্হিভূত কাজে প্রাকৃতিক বন ভূমির ব্যবহার বন্ধ করা হবে" মর্মে আইন রয়েছে। রাষ্ট্র যখন কোন আইন পাস করে তখন তা দেশের সাধারণ নাগরিক হিসেবে মান্য করা বাধ্যতামূলক। আর সরকারি দপ্তর ও বিভাগ সমূহের জন্য তা অবশ্যই পালনীয় বলে তিনি জানিয়েছেন।
এমতাবস্থায় প্রকল্পে অর্থ বরাদ্দের সময় সংশ্লিষ্ট দপ্তর বা বিভাগ সমূহ বিষয়গুলি না দেখে ব্যক্তি স্বার্থে ওইসব প্রকল্পে অর্থ বরাদ্দ দিয়ে রাষ্ট্রের আরও বড় ক্ষতি সাধিত করছে বলে অভিযোগ করেন এই বন কর্মকর্তা।

মন্দির নির্মাণে প্রথম দিকে কেন বন বিভাগ থেকে বাঁধা দেওয়া হয়নি।  এমন প্রশ্ন করা হলে রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান জানান, একজন সচেতন নাগরিক হিসেবে ভুল তারা করেছে। আইন ভঙ্গ করে তারা সংরক্ষিত বনে ঢুকেছে। আবার ওই এলাকায় ঢুকলে আইনের লঙ্গন হবে জেনেও সেখানে বহুতল ভবন নির্মাণে প্রকল্প সহ অর্থ বরাদ্দ দিয়ে সংশ্লিষ্ট বিভাগটি আইন ভঙ্গ করেছে। পাশাপাশি আইন প্রনোয়নকারী দায়িত্বশীল ব্যক্তি সংসদ সদস্য হয়ে প্রকল্পের উদ্বোধন করাটাও আইন ভঙ্গের সামিল।
 
বন বিভাগের অপর সূত্র জানায়, জনবল সংকটের কারণে অনেক ঘটনা তাদের অগোচরে থেকে যায়। এছাড়া রাজনৈতিক প্রভাব বিস্তার করে কাজ শুরু করলেও বন বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা এমন অবৈধ স্থাপনা সম্পর্কে জানার সাথে সাথে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। সূত্র জানায়, সম্প্রতি একটি পক্ষ পলিটিক্যাল ইনফ্লুয়েন্স ও মিডিয়া যুদ্ধকে পুঁজি করে মাঠে নেমেছে। তবে আইনের ভিত্তি ছাড়া এধরনের অবৈধ কাজ কোন ভাবেই করতে দেওা হবেনা। সংরক্ষিত বনে কোন রকম মসজিদ, মন্দির গীর্জা নির্মাণ করা যাবে না। গত ২০২৫ সালে বন বিভাগের তৎপরতায় কাপ্তাই রেঞ্জের আওতাধীন শুকনোছড়ি বিটে একটি মাদ্রাসা এবং একটি মসজিদ নির্মাণ বন্ধ করা সহ জড়িতদের বিরোদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রসঙ্গত, ধর্মীয় উপাসনালয় অত্যন্ত স্পর্শ কাতর একটি বিষয়। সেটা মসজিদ, মন্দির, গীর্জা সহ অন্যান্য উপাসনালয় হোক না কেন। কোনো বিতর্ক ধর্মকে যেন স্পর্শ না করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায়, বনভুমিতে অসংখ্য উপাসনালয় মসজিদ, মাদ্রাসা, মন্দির গড়ে উঠেছে। এসব মসজিদ, মন্দির স্পর্ষকাতর বিষয় হওয়ায় বন বিভাগকে এসব অবৈধ স্থাপন উচ্ছেদে মারাত্বক বেগ পেতে হয়। এব্যাপারে রাষ্ট্র এবং স্থানীয় প্রশাসনের উচিত যত্রতত্র যেকোন ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে উঠার ক্ষেত্রে সঠিক নজরদারী ও প্রয়োজনীয়তার বিষয়টি কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত