ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

জয়কলস ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূলের পছন্দ ইলিয়াস মিয়া


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ৩:৪৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূলের পছন্দের প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মো. ইলিয়াস মিয়া।

ইলিয়াস মিয়া উপজেলার বৃহত্তর ডুংরিয়া-শিবপুর গ্রামের বাসিন্দা। তিনি শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং বর্তমানে জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। তিনি স্নাতক ডিগ্রিধারী।

স্থানীয় তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবি, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইলিয়াস মিয়া একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তি। তাদের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন সময় এলাকার মানুষের সুখ-দুঃখে তিনি পাশে ছিলেন। সামাজিক বিরোধ নিষ্পত্তি ও সালিশ কার্যক্রমেও তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও তাদের প্রত্যাশা।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইলিয়াস মিয়া বলেন, “প্রথমদিকে চেয়ারম্যান নির্বাচন করার কোনো পরিকল্পনা আমার ছিল না। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করার চেষ্টা করেছি। কিন্তু ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষ আমাকে যেভাবে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, তাতে আমি অভিভূত। তাদের এই ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “মানুষ যদি আমাকে তাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। আমি জয়কলস ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

এমএসএম / এমএসএম

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩