রায়পুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও গাছের চারা বিতরণ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ৬ হাজার ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও ১০ হাজার ২৫০টিরও বেশি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রায়পুর উপজেলা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া।
রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম বলেন, কর্মসূচির আওতায় মোট ৬,০৯০ জন প্রান্তিক কৃষক ও শিক্ষার্থীদের মাঝে বীজ সহায়তায়: হাইব্রিড মরিচ বীজ, রোপা আমন ধানের বীজ (উফশী) এবং গ্রীষ্মকালীন শাকসবজির বীজ (উফশী ও হাইব্রিড), ও ১,৪০০ জন কৃষকের মধ্যে মোট ১০ মেট্রিক টন রাসায়নিক ও উন্নত জৈব সার বিতরণ করা হয় এছাড়া প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক ফলদ বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষক, ৪০ জন শিক্ষার্থী ও প্রাতিষ্ঠানিক প্রাঙ্গণের জন্য ১০ হাজার ২৫০টির বেশি গাছের চারা বরাদ্দ দেওয়া হয় এবং প্রতিটি চারা রোপণের জন্য কৃষক প্রতি চারা পিছু ৩০ কেজি জৈব সার (গোবর) এবং প্রয়োজনীয় বাঁশের খুঁটি প্রদান করা হয়।"
তিনি আরও বলেন, এসব কৃষি উপকরণ সমূহ উত্তর চর আবাবিল, উত্তর চরবংশী, চর মোহনা, সোনাপুর, চরপাতা, কেরোয়া, বামনী, দক্ষিণ চরবংশী, দক্ষিণ চর আবাবিল, রায়পুর ইউনিয়ন ও পৌরসভায় কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। নারকেল (৩,৮৫০টি), বেল, অর্জুন, আমলকি, আমড়া, সুপারি (৮৬০টি), মাল্টা, জলপাই, কদবেল (২০০টি), নীম, ঘোড়া নীম, মেহগনি (৩৪০টি) এবং আম ও কাঁঠালের (৭৯৫টি) চারা ইউনিয়ন পর্যায়ে সুষমভাবে বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরণের কৃষি প্রণোদনা দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করা, প্রান্তিক কৃষকের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে রায়পুর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক সফিকুর রহমান ভুইয়া, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষি কর্মকর্তা বৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা