ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১ আহত- ৩


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ৩:৪৯

আদমদীঘির সান্তাহার-রানীনগর বাইপস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৫২) নামের একজন নিহত ও তার ভাতিজা শিশু আব্দুর রহমান (৯) ও দুই মোটরসাইকেল আরোহিসহ ৩জন আহত হয়েছে। নিহত শহিদুল ইসলাম আদমদীঘি উপজেলার পানলা (কেল্লাপাড়ার) মৃত আবু তালেবের ছেলে। গত শুক্রবার (৩১ জুলাই ) বিকেল সাড়ে ৫টায় আদমদীঘির সান্তাহার-রানীনগর পাইপাস সড়কের পানলা ব্রিজেন নিকট এ দুর্ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শি ও পারিবারিক সুত্রে জানাযায়, গত শুক্রবার বিকেলে পানলা গ্রামের শহিদুল ইসলাম তার ভাতিজা আব্দুর রহমানকে নিয়ে সড়কের পাশে ছাগলকে ঘাঁস খাওয়াচ্ছিল। বিকেল সাড়ে ৫টার দিকে দুই যুবক দ্রুত মোটরসাইকেল চালিয়ে রানীনগরের দিকে যাবার সময় ছাগলের সাথে ধাক্কা লেগে পাশে থাকা শহিদুল ইসলাম ও তার ভাতিজাকে চাপা দিয়ে রাস্তায় পড়ে ছিটকে যায়। এতে শহিদুল ইসলাম তার ভাতিজা আব্দুর রহমান ও দুই মোটরসাইকেল আরোহি গুরুত্বর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পর সন্ধ্যায় শহিদুল ইসলাম মারা যায়। অপর আহতরা চিকিৎসাধিন রয়েছে। মোটরসাইকেল আরোহিদের নাম পাওয়া যায়নি। 
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, নওগাঁ ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরায় কলেজ ছাএ জাকারিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি

*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই