প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল ইস্যুতে পঞ্চগড়ে সনাতনীদের বিক্ষোভ ও সংবাদ সম্মেলন
সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (১ আগস্ট) দুপুরে ‘সচেতন সনাতন ধর্মাবলম্বী’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
দুপুর ১২টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের সোনালী ব্যাংক মোড়, সিনেমা হল সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দেবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ দেশের সনাতন ধর্মাবলম্বীদের আস্থাভাজন একজন নেতা। তাঁর সুনাম ক্ষুণ্ন এবং জনপ্রিয়তা নষ্ট করার উদ্দেশ্যে তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে এক সনাতনী নারীর সঙ্গে ভুয়া ভিডিও তৈরি ও প্রচার করা হয়েছে। এর মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদেরও মানহানির চেষ্টা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভিডিওটি তৈরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ