সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় কীর্তন শেষে ফেরার পথে নৌকাডুবি: একজনের মরদেহ উদ্ধার, তিনজন নিখোঁজ
সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু ধর্মীয় কীর্তন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ডিঙ্গি নৌকা ডুবে চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে পৌর এলাকার ভবানীপুর বৈঠাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার (১ আগস্ট) সকাল থেকে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর অরুণ দেবনাথ নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন। নিখোঁজরা হলেন— ভবানীপুর এলাকার অধির দেবনাথ (৫০), হেমেন্দ্র দেবনাথ (৫৫) এবং সতীন্দ্র দেবনাথ (৫২)। স্থানীয়দের ভাষ্য, মইয়ার হাওরের বালুচল এলাকার একটি বাড়িতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কীর্তন অনুষ্ঠানে অংশ নিতে ভবানীপুর এলাকার কয়েকজন বাসিন্দা গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফেরার সময় মইয়ার হাওরের বৈঠাখালী এলাকায় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দেবনাথ, অধির দেবনাথ, হেমেন্দ্র দেবনাথ এবং সতীন্দ্র দেবনাথ নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় অরুণ দেবনাথের মরদেহ উদ্ধার করা হয়। বাকি তিনজনের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান