লুডু খেলা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
লুডু খেলা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে হামদু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৫ জন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিজয়নগর উপজেলার হরষপুর ইউপির বাগদিয়া বন্দেরবাড়ি এলাকায় এ সংঘর্ষ চলে।নিহত হামদু মিয়া (৫০) ওই এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে লুডু খেলা নিয়ে বাগদিয়া বন্দেরবাড়ি এলাকার বাসিন্দা হামদু মিয়ার ১১ বছর বয়সী ছেলে নীরবকে থাপ্পড় মারে প্রতিবেশী আবুল হোসেনের ছেলে ইয়াছিন (১২)। এসময় দুইপক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে হামদু মিয়ার লাঠি দিয়ে আঘাত করলে প্রতিপক্ষ আবুল হোসেনের ছেলে ইয়াছিনের মাথা ফেটে যায়। এর জের ধরে শনিবার সকাল ১০টার দিকে আবুল হোসেনের লোকজন হামদু মিয়ার বাড়িতে হামলা করে এবং দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া নিহত হন। এঘটনায় দুইপক্ষের ২৫ জন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
Link Copied