চাঁপাইনবাবগঞ্জে মহাডাঙ্গা রেল ব্রিজের পরে রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা রেললাইনের রেলব্রিজের পাস ২০০ ফিট আগে পাশে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে একটি পুকুরের ধারে অর্ধগলিত মরদেহটি পড়ে থাকতে দেখে।
পুলিশ জানায়, মরদেহটি দীর্ঘদিন ধরে সেখানে পড়ে থাকায় পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। মরদেহের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ওই ব্যাগে বেশ কিছু পোশাক ও ব্যক্তিগত ব্যবহারের প্রয়োজনীয় সামগ্রী পাওয়া গেছে। ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইন জানান, মরদেহটি আনুমানিক সাত থেকে আট দিন আগের। এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।পরে রাজশাহী সিআইডি জনের প্রতিনিধি পর্যবেক্ষণ করে আলামত সংগ্রহ করেন, আলামতের সকল বিষয়ে তথ্যপ্রাপ্ত বিশ্লেষণ করে পরে রিপোর্ট জানানো হবে,
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর কেউ মরদেহটি ওই স্থানে ফেলে রেখে গেছে অথবা রেলে ধাক্কা খেয়ে পড়ে মারা যেতে পারে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন