ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সভাপতি সোহেল, সম্পাদক মাসুদুর রহমান

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ইউকের কমিটি ঘোষণা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ৪:৩

 যুক্তরাজ্যভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে-এর নবনির্বাচিত (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সোহেল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মাসুদুর রহমান।

গত ৩১ জুলাই পূর্ব লন্ডনের গ্রিনফিল্ড রোডে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় গঠনতন্ত্র অনুযায়ী উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিগত কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং সিলেট-চট্টগ্রামের প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয় নিয়ে আলোচনা হয়।

নবনির্বাচিত (আংশিক) কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন গয়াস মিয়া গিয়াস, আব্দুল মালিক, গিয়াস উদ্দিন, শেখ জাহেদ, শাহিন আহমেদ চৌধুরী ও মো. আলী রেজা। সহ-সাধারণ সম্পাদক হেলেন ইসলাম, কোষাধ্যক্ষ মো. শফিকুল ইসলাম (জুয়েল), সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম জাহান, প্রচার সম্পাদক নূরুন্নবী আলী, সহ-প্রচার সম্পাদক নাজ নাছিমা, মহিলা সম্পাদক মীরা বড়ুয়া, সহকারী মহিলা সম্পাদক ফারজানা সামাদ জাদে, সাংস্কৃতিক সম্পাদক গোলাম মোস্তফা চৌধুরী, সহকারী সাংস্কৃতিক সম্পাদক আছমা আলম এবং কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বাবুল মিয়া, মো. নজরুল ইসলাম, সিফা পুষ্প ও রহুল আমিন।

উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন নুরুল ইসলাম, ব্যারিস্টার মনোয়ার হোসেন, শওকত মাহমুদ টিপু এবং কাউন্সিলর সৈয়দ ফিরোজ গনি। সভায় শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (এজিএম) এবং মিলনমেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, সিলেট ও চট্টগ্রামের মানুষের মধ্যে সম্প্রীতি, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে সংগঠনটি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। এ জন্য যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী সিলেটি ও চট্টগ্রামবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত