ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বাবুগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ: চার মাস পর মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার


বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি photo বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনি
প্রকাশিত: ১-৮-২০২৬ বিকাল ৫:১৮

বরিশালের বাবুগঞ্জে ১২ বছর বয়সী এক আবাসিক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি, একটি নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মাসুম বিল্লাহ (২৬)-কে প্রায় চার মাস পর গ্রেপ্তার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া মাসুম বিল্লাহ নাটোর জেলার সিংড়া উপজেলার চক হিয়াতপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলার আল ইকরা দারুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মাদ্রাসার হিফজ বিভাগের ১২ বছর বয়সী এক আবাসিক শিক্ষার্থীকে ঘুম থেকে ডেকে পর্দার আড়ালে নিয়ে বলাৎকার করেন অভিযুক্ত শিক্ষক। পরে শিশুটি বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তার বাবা বাদী হয়ে ১১ এপ্রিল বাবুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান।

বাবুগঞ্জ থানা পুলিশ জানায়, দীর্ঘদিন অভিযান চালানোর পর গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ জুলাই নাটোর জেলার সিংড়া থানা এলাকার নিজ বাড়ি থেকে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মাসুম বিল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১ আগস্ট তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান