ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১-৮-২০২৬ বিকাল ৫:২৩
রংপুরের কাউনিয়া উপজেলার নিজদর্পা গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজিয়ে প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিজদর্পা গ্রামের নুর আমিনের পরিবারের সঙ্গে একই গ্রামের আজিজুল ইসলাম, মোফাজ্জল হোসেন, মাহাবুর রহমানসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে এর আগেও হামলা, ভাঙচুর, মারধর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, গত ২৫ জুলাই বিকেলে নুর আমিনের বড় ভাই নুরুল হকের বাড়ি থেকে ধান ব্যবসায়ী আব্দুল হালিম ১৪ মণ ২৪ কেজি ধান ক্রয় করে নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক ধানগুলো ছিনিয়ে নেয়। পরে ওই ঘটনাকেই উল্টো ধান লুটের ঘটনা হিসেবে প্রচার করে অভিযোগকারী পক্ষকে হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টা চালানো হয় বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় নুরুল হকের স্ত্রী খালেদা বেগম কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিয়াব উদ্দিন বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে