কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর রেলপথ পরিদর্শনকালে কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন স্থানীয় নেতৃবৃন্দ।
শনিবার (১লা আগস্ট) সকালে ভানুগাছ রেলওয়ে স্টেশনে পারাবত এক্সপ্রেসের যাত্রাবিরতিকালে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে স্টেশন দুটির দীর্ঘদিনের নানা সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন, স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষায় পর্যাপ্ত জনবল নেই, যাত্রীদের নিরাপদ পারাপারের জন্য ওভারব্রিজের ব্যবস্থা নেই এবং পর্যাপ্ত বসার স্থান না থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এছাড়াও টিকিটসংক্রান্ত ভোগান্তি দূর করা, যাত্রীসেবার মানোন্নয়ন এবং স্টেশন দুটির সার্বিক অবকাঠামোগত উন্নয়নের দাবিও জানান তিনি। মন্ত্রী স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এ সময় রেলওয়ে ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ