বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
চট্টগ্রামের বাঁশখালীর সরলে রাতের আঁধারে মাছের ঘেরে দুপক্ষের গোলাগুলিতে জিল্লুর রহমান (২৯) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাঁশখালী থানা পুলিশ। এঘটনায় দুপক্ষের আরও অন্তত ৭-৮ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে। নিহত জিল্লুর রহমান উপজেলার সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লব্বুইত্যারো বাড়ীর আব্দুল আলীম এর পুত্র। সে মনসুর গ্রুপের সমর্থক বলে জানা গেছে।
শুক্রবার (৩১জুলাই) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বঙ্গোপসাগর তীরবর্তী বেড়িবাঁধ সংলগ্ন প্যারাকাটা ঘোনা (নতুন ঘোনায়) এঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার সরল ইউনিয়নের মনসুর আলমের গ্রুপ ও কবির কবির গ্রুপ সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে লবণ মাঠ এবং মাছের ঘের
দখল-বেদখল নিয়ে বিরোধ চলছিলো। তারই ধারাবাহিকতায় দুই গ্রুপের মধ্যে এঘটনা ঘটেছে। এঘটনায় মোঃ মহিউদ্দিন, কায়সার, আবছার, বেলাল, এনামুলসহ দুপক্ষের অন্তত ৭-৮জন আহত হয়েছে।
কাইয়ুম চৌধুরী অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কবির গ্রুপের লোকজন মাছের ঘেরে আমাদের লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে জিল্লুর রহমান নামে এক মাছের প্রজেক্টকর্মী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এঘটনায় আরও অন্তত ৭-৮ জন গুলিবিদ্ধ ও আহত হয়। আহতের মধ্যে গুরুতর ৪ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে।
অপরদিকে মোঃ এমদাদুল্লাহ জানায়, মনসুর গ্রুপের লোকজন গভীর রাতে মাছের ঘেরে গিয়ে আমাদের লোকজনের উপর এলোপাতাড়ি গুলি করে, এতে প্রজেক্টকর্মী মোঃ মহিউদ্দিন আরও অন্তত ৩ জন গুলিবিদ্ধ হয়। তাদেরমধ্যে মহিউদ্দিন নামের এক যুবকের অবস্থা গুরুতর। আহত মহিউদ্দিন (৩০)কে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে নিয়ে গেলে প্রতিপক্ষের বাঁধার কারণে তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এবং অপরাপর আহতরা স্থানীয় বিভিন্ন প্রাইভেট হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহণ করেছে বলে জানিয়ে এমদাদুল আরও জানায়, সরলের ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে মনসুর গ্রুপের লোকজন ১নম্বর ওয়ার্ড এলাকায় এঘটনা ঘটিয়েছে। এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার পর পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য হয়ে পড়ে পুরো এলাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক বলেন, মাছের ঘের দখল নিয়ে সরল ইউনিয়নে কবির গ্রুপ এবং মনসুর গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, শুক্রবার রাতে দুপক্ষের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। এতে এক যুবক নিহত হয়, আরও কয়েকজন আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। জড়িতদের গ্রেফতার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে পুলিশের স্পেশাল টিমসহ জোরালো অভিযান চলছে, অভিযানকালে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়, পরে সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়তে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। আজকে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে আজকে দাফন সম্পন্ন করা হয়েছে। এবিষয়ে বিকেলের দিকে এজাহার জমা দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি বলে জানান ওসি রবিউল।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ