ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১-৮-২০২৬ বিকাল ৫:৫২

নেত্রকোনার বারহাট্টায় এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহেদ আলী (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগীর পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

উপজেলার সাহতা ইউনিয়নের ডেমুরা গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম মোঃ জাহেদ আলী (২২)। তিনি একই গ্রামের নওয়াব মিয়ার ছেলে। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিন্ত করেন।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সূত্রে জানাগেছে, গত ২৮ জুলাই মঙ্গলবার দুপুর প্রায় দেড়টার দিকে অভিযুক্ত জাহেদ মিয়া কৌশলে ওই তরুণীকে কামাল মিয়ার বাড়ির রান্না ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরদিন ভুক্তভোগী পরিবারের সদস্যদের কাছে অভিযুক্তকে শনাক্ত করে ধর্ষণের ঘটনার কথা জানান। পরে ৩০ জুলাই ভুক্তভোগীর মা ফাতেমা আক্তার বাদী হয়ে বারহাট্টা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী অভিযুক্তের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ভুক্তভোগীর মা বলেন, আমি আমার মেয়েকে ৩০ বছর ধরে খুব যত্নে লালন-পালন করছি। প্রতিবন্ধী মেয়েটি আমাদের পরিবারের সবার আদরের। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অন্যদিকে, অভিযুক্তের মা ও স্ত্রী অভিযোগ স্বীকার স্বীকার করে তাদের বক্তব্যে বলেন, তারা ভুক্তভোগীকে বিয়ে করাতে রাজি আছেন।

বারহাট্টা থানার তদন্ত কর্মকর্তা শফিকুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং দ্রুত তাকে আইনের আওতায় আনা হবে বলে আশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান