ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১-৮-২০২৬ বিকাল ৫:৫৩

বগুড়ার আদমদীঘিতে শ্বশুর বাড়িতে পুকুর লিজ নিয়ে মাছচাষ পুকুরে বৈদ্যুতিক পাম্পে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মিজানুর রহমান (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে নারীসহ অপর ৫জন আহত হয়েছেন। গত শনিবার (০১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর সরদারপাড়ায় এ ঘটনাটি ঘটে। মৃত মিজানুর রহমান উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে এবং হাউসপুর গ্রামের রিয়াজু সরদারের জামাই। মৃত মিজানুর রহমানকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আহতরা হলো, হাউসপুর সরদারপাড়ার মতিউর রহমান খোকন (৩৫) তার মা হাসিনা বেগম (৫৫), শহিদুল ইসলাম (৪৫) তার স্ত্রী সাইফোন বেগম (৩৬), জুয়েল সরদার (৩৫)। আহতরা আদমদীঘি হাসপাতালে চিকিৎসাধিন হয়েছে। তাদের অবস্থা আশংকামুক্ত বলে চিকিৎসক জানান। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘির কুন্দগ্রাম ইউনিযনের হরিমারা গ্রামের মিজানুর রহমান দুপচাঁচিয়া পৌরসভায় চাকুরি করেন। চাকুরির পাশাপাশি তার স্বশুর হাউসপুর গ্রামের রিয়াজু সরদারের শরিকদের কটার নামক পুকুর লিজ নিয়ে মাছচাষ করতো। ওই পুকুরের চাষ করা মাছ বিক্রির উদ্দেশ্যে পুকুর পানি কমে মাছ ধরার জন্য গত শুক্রবার রাতে বৈদ্যুতিক মোটরে বিদ্যুৎ সংযোগ দিয়ে পানি সেচ দেয়। পরদিন শনিবার (১ আগষ্ট) সকাল ৭টায় বৈদ্যুতিক সংযোগ চালু থাকা অবস্থায় পুকুরের পানিতে নামে মিজানুর রহমার বিদ্যুতায়িত হয়। তাকে বাঁচাতে গিয়ে অপর নারীসহ ৫জন আহত হয়। এরমধ্যে মিজানুর রহমানকে প্রথমে দুপচাঁচিয়া হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভতি করার পর বেলা ১১ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, এ ঘটনায় পুলিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি