ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১-৮-২০২৬ বিকাল ৫:৫৪

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নির্মানাধীন মাদ্রাসার সেফটিক ট্যাঙ্কির দেয়াল ধ্বসে নিচে চাপা পড়ে মো. আতিয়ার (৪৪) নামের একজন নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার  দুপুরের দিকে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। নিহত নির্মান শ্রমিক আতিয়ারের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে। নিহত মো. আতিয়ারের বাড়ি যশোর জেলায়। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের সাব অফিসার মো. গোলাম ফারুক বলেন, ঘটনার খবর পেয়ে বেলা বারোটার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে  মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ফাজিল মাদ্রাসায় যাই। সেখানে গিয়ে দেখি ওই মাদ্রাাসার সেফটি ট্যাঙ্কির দেয়ালের নিচে মো. আতিয়ার নামে একজন নির্মান শ্রমিক চাপা পড়ে আছেন। প্রায় পৌনে একঘন্টা চেষ্টা চালিয়ে দেয়াল সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। দেয়ালের নিচে চাপা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছি।   মাদ্রারাসার সেফটিক ট্যাঙ্কির নির্মান কাজ করছিলেন নির্মান শ্রমিক আতিয়ার। কাজের মধ্যে হঠাৎ ট্যাঙ্কির দেয়াল ধ্বসে গেলে তিনি ওই দেয়ালের নিচে চাপা পড়েন বলে মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত